বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ
অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জনসমক্ষে আনা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের 

উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্বামী-স্ত্রীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সম্পদের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে কয়েক দফা পুনর্গঠন ও সংযোজন-বিয়োজনের মাধ্যমে বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে, ২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দ্রুত প্রকাশ করার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই প্রকাশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : প্রধান উপদেষ্টা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬


অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জনসমক্ষে আনা হয়।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্বামী-স্ত্রীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত সম্পদের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিন দিন পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে কয়েক দফা পুনর্গঠন ও সংযোজন-বিয়োজনের মাধ্যমে বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে, ২০২৪ সালের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দ্রুত প্রকাশ করার অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই প্রকাশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত