বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির সময় যুবলীগ নেতা গ্রেপ্তার
সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির সময় যুবলীগ নেতা

চাঁদপুরের হাইমচরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামে প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আলগী বাজারের ‘লাভলী মেডিকেল হল’ নামে ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান। গ্রেপ্তার গাজী কামাল কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং ওই উপজেলার করইয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে।

আলগী বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন আলগী বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র দেওয়ানের দোকানে প্রবেশ করে নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দেন। দোকানের নথিপত্রে ত্রুটি আছে দাবি করে তিনি এক লাখ টাকা জরিমানার ভয় দেখান। একপর্যায়ে ‘সেনা টহল দলের খরচ’ ও ‘বকশিশ’ বাবদ তিনি ১১ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটকে জেরা শুরু করেন। সেনাবাহিনীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়ে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। 

তিনি বলেন, সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা গুরুতর অপরাধ। গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। তার সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : অপরাধ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬


সেনাবাহিনীর পরিচয়ে চাঁদাবাজির সময় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
চাঁদপুরের হাইমচরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামে প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আলগী বাজারের ‘লাভলী মেডিকেল হল’ নামে ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান। গ্রেপ্তার গাজী কামাল কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং ওই উপজেলার করইয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে।আলগী বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন আলগী বাজারের ব্যবসায়ী বিমল চন্দ্র দেওয়ানের দোকানে প্রবেশ করে নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয় দেন। দোকানের নথিপত্রে ত্রুটি আছে দাবি করে তিনি এক লাখ টাকা জরিমানার ভয় দেখান। একপর্যায়ে ‘সেনা টহল দলের খরচ’ ও ‘বকশিশ’ বাবদ তিনি ১১ হাজার টাকা হাতিয়ে নেন। টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটকে জেরা শুরু করেন। সেনাবাহিনীর আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয়ে তিনি অসংলগ্ন কথা বলতে শুরু করলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। তিনি বলেন, সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা গুরুতর অপরাধ। গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। তার সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত