সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির খোদ নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। তবে ব্যতিক্রমী ঘটনায় ওই বিক্ষোভে স্বয়ং নাসীরুদ্দীন পাটওয়ারীকেই উপস্থিত থাকতে দেখা যায়।রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ এই বিক্ষোভ শুরু করলে সেখানে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। অনুষ্ঠানস্থলের সামনে তাকে দেখা যায়, যা কিছুক্ষণে সামাজিক মাধ্যমে ছবি ও আলোচনা সৃষ্টি করে। পরে পাটওয়ারী নিজের ফেসবুকে পোস্টে লিখেন, ‘‘আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়েছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’’
সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে