সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

চান্দিনায় রেদোয়ান আহমেদের জনসভায় জনতার ঢল: ধানের শীষের পক্ষে জোরালো প্রচার

চান্দিনায় রেদোয়ান আহমেদের জনসভায় জনতার ঢল: ধানের শীষের পক্ষে জোরালো প্রচার
চান্দিনা বিএনপি'র জনসভায় বক্তব্য রাখছেন ড. রেদোয়ান আহমেদ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনী প্রচারণায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের সমর্থনে আয়োজিত জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শনিবার বিকেলে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নতুন আমেজ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী উপদেষ্টা আব্দুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নেতা ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা একেএম সামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিকুর রহমান, আবু ফয়েজ মোহাম্মদ আব্দুল্লাহ, নূরুল ইসলাম ভূইয়া, আবুল বাসার, ফজলুল হক পাটোয়ারীসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান এবং বিপুল এই জনসমাগমকে ধানের শীষের পক্ষে গণজোয়ার হিসেবে অভিহিত করেন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬


চান্দিনায় রেদোয়ান আহমেদের জনসভায় জনতার ঢল: ধানের শীষের পক্ষে জোরালো প্রচার

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনী প্রচারণায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদের সমর্থনে আয়োজিত জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শনিবার বিকেলে চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই বিশাল সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে এক নতুন আমেজ তৈরি হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী উপদেষ্টা আব্দুল মান্নান বিএসসি’র সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নেতা ইঞ্জি. কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা একেএম সামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবু তাহের এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির।সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিকুর রহমান, আবু ফয়েজ মোহাম্মদ আব্দুল্লাহ, নূরুল ইসলাম ভূইয়া, আবুল বাসার, ফজলুল হক পাটোয়ারীসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান এবং বিপুল এই জনসমাগমকে ধানের শীষের পক্ষে গণজোয়ার হিসেবে অভিহিত করেন

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত