বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ফেনী ইউনিভার্সিটির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান

ফেনী ইউনিভার্সিটির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান
ফেনী ইউনিভার্সিটির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক

ফেনী ইউনিভার্সিটির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান। গত ২ ডিসেম্বর, সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর কর্মস্থলে যোগদান করেন।

নবাগত পরীক্ষা নিয়ন্ত্রকের যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপুসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। তাঁরা ড. রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন।

পেশাগত জীবনে ড. রহমান দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাসহ রেজিস্ট্রার ইন-চার্জ এবং ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র ও পুস্তক প্রকাশিত হয়েছে।

যোগদান পরবর্তী প্রতিক্রিয়ায় ড. রহমান বলেন, ‘ফেনী বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার পূর্বের অভিজ্ঞতাসমূহকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে সচেষ্ট থাকব।’

বিষয় : ফেনী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


ফেনী ইউনিভার্সিটির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ফেনী ইউনিভার্সিটির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ শিক্ষাবিদ ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান। গত ২ ডিসেম্বর, সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর কর্মস্থলে যোগদান করেন।নবাগত পরীক্ষা নিয়ন্ত্রকের যোগদান উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন, রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপুসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। তাঁরা ড. রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ড. মোহাঃ মোস্তাফিজুর রহমান একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন।পেশাগত জীবনে ড. রহমান দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাসহ রেজিস্ট্রার ইন-চার্জ এবং ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর একাধিক গবেষণাপত্র ও পুস্তক প্রকাশিত হয়েছে।যোগদান পরবর্তী প্রতিক্রিয়ায় ড. রহমান বলেন, ‘ফেনী বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার পূর্বের অভিজ্ঞতাসমূহকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে সচেষ্ট থাকব।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত