আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নির্বাচনী মাঠ এখন বেশ উত্তপ্ত। এই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আতিকুল আলম শাওনের সমর্থনে পুরো চান্দিনা উপজেলা জুড়ে ব্যাপক জনমত তৈরি হয়েছে। বিশেষ করে চান্দিনার নারী সমাজ আতিকুল আলম শাওনের পক্ষে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে। উপজেলার গল্লাই ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় নারীরা এখন দলবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন।
গল্লাই ইউনিয়নের চিত্র বিশ্লেষণে দেখা যায়, সাধারণ নারী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আতিকুল আলম শাওনের নির্বাচনী প্রতীক ‘কলস’ মার্কার পক্ষে কোমর বেঁধে নেমেছেন। তারা পাড়া-মহল্লায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে নারীদের সাথে কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়নের স্বার্থে কলস মার্কায় ভোট প্রার্থনা করছেন। কোনো প্রকার রাজনৈতিক চাপ ছাড়াই নারীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রচারণায় অংশ নেওয়া নারীরা জানিয়েছেন, তারা চান্দিনায় একজন যোগ্য এবং তারুণ্যদীপ্ত নেতৃত্ব দেখতে চান যিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন। সেই ভরসার জায়গা থেকেই তারা আতিকুল আলম শাওনকে সমর্থন দিচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারীদের এই দলবদ্ধ প্রচারণা এখন গল্লাই ইউনিয়নের প্রতিটি অলিগলিতে কলস মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, আতিকুল আলম শাওনের পক্ষে নারীদের এই সক্রিয় অবস্থান আগামী নির্বাচনে জয়ের পথে বড় ভূমিকা পালন করতে পারে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে