বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

বিএনপিই এখন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে: মির্জা ফখরুল

বিএনপিই এখন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে: মির্জা ফখরুল
বিএনপিই এখন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি ফিরিয়ে আনা, যা কেবল বিএনপিই পারবে।  বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, "বিএনপি একটি পরীক্ষিত দল। আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করবো।"

বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। সব ভোট আওয়ামী লীগ নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে আশা করছি আমরা। যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।

তিনি বলেন, শেখ হাসিনা তার দলের লোকদের ফেলে চলে গেছে দিল্লিতে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, যারা সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নেব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, "আমাদের নতুন নতুন কল-কারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করবো, শস্তায় মানুষকে ওষুধ দেবো, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরও ভালো করার চেষ্টা করবো। আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন।"


বিষয় : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


বিএনপিই এখন দেশের শান্তি ফিরিয়ে আনতে পারবে: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি ফিরিয়ে আনা, যা কেবল বিএনপিই পারবে।  বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম বলেন, "বিএনপি একটি পরীক্ষিত দল। আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য কাজ করবো।"বিএনপি মহাসচিব বলেন, বিগত কয়েকটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। সব ভোট আওয়ামী লীগ নিয়ে গেছে। এবার একটা সঠিক ভোট হবে আশা করছি আমরা। যেখানে সকল ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।তিনি বলেন, শেখ হাসিনা তার দলের লোকদের ফেলে চলে গেছে দিল্লিতে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, যারা সাধারণ মানুষ আমরা তাদের বুকে টেনে নেব।মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, "আমাদের নতুন নতুন কল-কারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করবো, শস্তায় মানুষকে ওষুধ দেবো, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে আরও ভালো করার চেষ্টা করবো। আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেবেন।"

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত