রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি এবং পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।
বিষয় : অগ্নিকাণ্ড উত্তরা

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে