বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আহ্বান পাকিস্তানের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আহ্বান পাকিস্তানের
ছবি সংগৃহীত

ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানের পর এবার প্রকাশ্যে ঢাকার পাশে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তার মতে, এ সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এটি পাকিস্তানের স্বার্থেই কাজে আসবে।

শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের জনপ্রিয় টকশো ‘নয়া পাকিস্তান’–এ অংশ নিয়ে রানা সানাউল্লাহ বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো হলে দুই দেশের সম্পর্ক নতুন এক ইতিবাচক পথে এগোতে পারে। তিনি বলেন, “আমার ধারণা, এই ইস্যুতে পাকিস্তানের বাংলাদেশের পাশে অবস্থান নেওয়া উচিত। দীর্ঘমেয়াদে এটি আমাদের জন্যই উপকারী হবে।”

পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন)–এর এই জ্যেষ্ঠ নেতা স্বীকার করেন, বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তবে তিনি মনে করেন, স্বল্পমেয়াদি ক্ষতির চেয়ে দীর্ঘমেয়াদি কূটনৈতিক ও সম্পর্কগত লাভ বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “হয়তো এতে আমাদের কম অর্থ আসবে। কিন্তু কম টাকায়ও চলা সম্ভব। আজ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে অনেক দূর পর্যন্ত।”

উল্লেখ্য, একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।

এই প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ীই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং দেশে ফেরার পরই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

রানা সানাউল্লাহ আরও বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো হলে ১৯৭১ সালের পর থেকে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে, তা কমানোর সুযোগ তৈরি হতে পারে। তিনি মন্তব্য করেন, “আমরা এমন একটি নতুন সম্পর্কের দিকে যেতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ দুই ভাইয়ের মতো থাকবে।”

এ সময় তিনি স্পষ্ট করেন, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়। উদাহরণ হিসেবে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাও উল্লেখ করেন এবং বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা দেখায়নি।

এদিকে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পাকিস্তান আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্বেগের পক্ষে আইসিসিকে চিঠিও দিয়েছে পিসিবি। শনিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে।

নাকভি বলেন, “আইসিসির বোর্ড সভায় আমি পরিষ্কারভাবে জানিয়েছি, দ্বিমুখী নীতি চলতে পারে না। এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না।” তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই আইসিসির পূর্ণ সদস্য এবং এক দেশের জন্য যে সুবিধা প্রযোজ্য, অন্য দেশের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।

কোনো একটি দেশ অন্য দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে বলেও জানান পিসিবি চেয়ারম্যান।

বিষয় : পাকিস্তান বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আহ্বান পাকিস্তানের

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image
ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানের পর এবার প্রকাশ্যে ঢাকার পাশে থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তার মতে, এ সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এটি পাকিস্তানের স্বার্থেই কাজে আসবে।শনিবার (২৪ জানুয়ারি) জিও নিউজের জনপ্রিয় টকশো ‘নয়া পাকিস্তান’–এ অংশ নিয়ে রানা সানাউল্লাহ বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো হলে দুই দেশের সম্পর্ক নতুন এক ইতিবাচক পথে এগোতে পারে। তিনি বলেন, “আমার ধারণা, এই ইস্যুতে পাকিস্তানের বাংলাদেশের পাশে অবস্থান নেওয়া উচিত। দীর্ঘমেয়াদে এটি আমাদের জন্যই উপকারী হবে।”পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন)–এর এই জ্যেষ্ঠ নেতা স্বীকার করেন, বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তবে তিনি মনে করেন, স্বল্পমেয়াদি ক্ষতির চেয়ে দীর্ঘমেয়াদি কূটনৈতিক ও সম্পর্কগত লাভ বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, “হয়তো এতে আমাদের কম অর্থ আসবে। কিন্তু কম টাকায়ও চলা সম্ভব। আজ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে অনেক দূর পর্যন্ত।”উল্লেখ্য, একই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।এই প্রেক্ষাপটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ীই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং দেশে ফেরার পরই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।রানা সানাউল্লাহ আরও বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানো হলে ১৯৭১ সালের পর থেকে দুই দেশের মধ্যে যে ঐতিহাসিক দূরত্ব তৈরি হয়েছে, তা কমানোর সুযোগ তৈরি হতে পারে। তিনি মন্তব্য করেন, “আমরা এমন একটি নতুন সম্পর্কের দিকে যেতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ দুই ভাইয়ের মতো থাকবে।”এ সময় তিনি স্পষ্ট করেন, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়। উদাহরণ হিসেবে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাও উল্লেখ করেন এবং বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড সেখানে কোনো রাজনৈতিক বিবেচনা দেখায়নি।এদিকে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে পাকিস্তান আনুষ্ঠানিকভাবেই সমর্থন জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্বেগের পক্ষে আইসিসিকে চিঠিও দিয়েছে পিসিবি। শনিবার গণমাধ্যমে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করেছে।নাকভি বলেন, “আইসিসির বোর্ড সভায় আমি পরিষ্কারভাবে জানিয়েছি, দ্বিমুখী নীতি চলতে পারে না। এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না।” তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই আইসিসির পূর্ণ সদস্য এবং এক দেশের জন্য যে সুবিধা প্রযোজ্য, অন্য দেশের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।কোনো একটি দেশ অন্য দেশের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে পাকিস্তান তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে বলেও জানান পিসিবি চেয়ারম্যান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত