রোববার, ২২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বহাল বাংলাদেশ

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ। এই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত আপাতত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে আইসিসি শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে পারে, এমন আশার কথা জানিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের আগের সিদ্ধান্তেই বহাল থাকছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে বাংলাদেশ দল কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এবং কেন সরকার এ বিষয়ে সম্মতি দিচ্ছে না, সে সংক্রান্ত বিভিন্ন সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) তথ্য ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হয়।

তবে বৈঠকের বিস্তারিত আলোচনার বিষয়ে গণমাধ্যমে মুখ খুলতে চাননি আসিফ নজরুল। তিনি শুধু বলেন, “আমরা তাদের যা বোঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।” ক্রিকেটাররা কী প্রতিক্রিয়া জানিয়েছেন,সে বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।


অন্যদিকে, বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “ভারত অলিম্পিক ও কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়। সেখানে বাংলাদেশ মতো একটি ক্রিকেটপ্রেমী দেশ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে সেটা তাদের জন্য বড় ধাক্কা হবে।”

এদিকে, বুধবার আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে ভোটাভুটির পর সিদ্ধান্ত জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়, যা প্রায় শেষের পথে।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির সঙ্গে বৈঠকে কিছু ‘শকিং’ বিষয় ঘটেছে। যদিও সেসব বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

সব মিলিয়ে, নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থান এখনও দৃঢ়। এখন শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত কীভাবে বিবেচনা করে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট অঙ্গন।

বিষয় : বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ২২ মার্চ ২০২৬


নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image
নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ। এই অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত আপাতত নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে আইসিসি শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতে পারে, এমন আশার কথা জানিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ নজরুল।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের আগের সিদ্ধান্তেই বহাল থাকছে।বৈঠক সূত্রে জানা গেছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেললে বাংলাদেশ দল কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এবং কেন সরকার এ বিষয়ে সম্মতি দিচ্ছে না, সে সংক্রান্ত বিভিন্ন সংস্থার ক্লাসিফাইড (গোপনীয়) তথ্য ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হয়।তবে বৈঠকের বিস্তারিত আলোচনার বিষয়ে গণমাধ্যমে মুখ খুলতে চাননি আসিফ নজরুল। তিনি শুধু বলেন, “আমরা তাদের যা বোঝাতে চেয়েছি, তারা তা বুঝতে পেরেছে।” ক্রিকেটাররা কী প্রতিক্রিয়া জানিয়েছেন,সে বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।অন্যদিকে, বৈঠক শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের বলেন, “ভারত অলিম্পিক ও কমনওয়েলথ গেমস আয়োজন করতে চায়। সেখানে বাংলাদেশ মতো একটি ক্রিকেটপ্রেমী দেশ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে সেটা তাদের জন্য বড় ধাক্কা হবে।”এদিকে, বুধবার আইসিসির বোর্ড সভায় এ বিষয়ে ভোটাভুটির পর সিদ্ধান্ত জানানো হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে ভারতে যেতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়, যা প্রায় শেষের পথে।এই প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসির সঙ্গে বৈঠকে কিছু ‘শকিং’ বিষয় ঘটেছে। যদিও সেসব বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।সব মিলিয়ে, নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থান এখনও দৃঢ়। এখন শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত কীভাবে বিবেচনা করে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট অঙ্গন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত