সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী
হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১৯ জানুয়ারি প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন মঞ্জুরুল আহসান মুন্সী। পরদিন ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।

শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার নির্বাচনী হলফনামায় ঋণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এই তথ্য গোপনের বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত রিটটি খারিজ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ ব্যাংক লুট ও ঋণখেলাপিদের প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যাওয়ার সুযোগ পেতে পারে না।

তিনি আরও মন্তব্য করেন, আইনবহির্ভূতভাবে যদি ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে ভিন্ন আচরণের প্রশ্ন থেকেই যায়।

অন্যদিকে, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল বিভাগে আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : বিএনপি হাসনাত আবদুল্লাহ এনসিপি কুমিল্লা-৪

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।এর আগে গত ১৯ জানুয়ারি প্রার্থিতা পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন মঞ্জুরুল আহসান মুন্সী। পরদিন ২০ জানুয়ারি রিটের শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার নির্বাচনী হলফনামায় ঋণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এই তথ্য গোপনের বিষয়টি বিবেচনায় নিয়েই আদালত রিটটি খারিজ করেন বলে জানা গেছে।এ বিষয়ে একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ ব্যাংক লুট ও ঋণখেলাপিদের প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যাওয়ার সুযোগ পেতে পারে না।তিনি আরও মন্তব্য করেন, আইনবহির্ভূতভাবে যদি ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে ভিন্ন আচরণের প্রশ্ন থেকেই যায়।অন্যদিকে, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল বিভাগে আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত