বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা
ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা। তিনি এবারের নির্বাচনে ফুটবল প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার বিভাগীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিন সকাল ৯টার পর থেকেই রাজধানীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা প্রতীক গ্রহণ করেন। ঢাকা মহানগরের ২০টি আসনে এবারের নির্বাচনে মোট ১৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে তিনি আপিল করলে কমিশনের রায়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে, ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল। নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন,

“প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”

ফুটবল প্রতীক পাওয়ার মাধ্যমে ঢাকা-৯ আসনে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬


ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. তাসনিম জারা। তিনি এবারের নির্বাচনে ফুটবল প্রতীক পেয়েছেন।বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার বিভাগীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিন সকাল ৯টার পর থেকেই রাজধানীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা প্রতীক গ্রহণ করেন। ঢাকা মহানগরের ২০টি আসনে এবারের নির্বাচনে মোট ১৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।উল্লেখ্য, গত ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। তবে তিনি আপিল করলে কমিশনের রায়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে, ৩ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল। নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন ডা. তাসনিম জারা। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।ফেসবুক পোস্টে তিনি লেখেন,“প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”ফুটবল প্রতীক পাওয়ার মাধ্যমে ঢাকা-৯ আসনে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত