সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

এবার আমির হামজার বিরুদ্ধে মামলা করলেন ছাত্রদল নেতা

এবার আমির হামজার বিরুদ্ধে মামলা করলেন ছাত্রদল নেতা
এবার আমির হামজার বিরুদ্ধে মামলা করলেন ছাত্রদল নেতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া সদর-৩ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মানহানি মামলাটি করেন। রোববার (১৮ জানুয়ারি) আদালত মামলাটি গ্রহণ করেন এবং আগামী ১ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করেন।

মামলার বাদী সোলাইমান চৌধুরী শিহাব গণমাধ্যমকে জানান, একজন সচেতন নাগরিক হিসেবেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। মামলায় আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলা করা হয়নি। প্রকাশ্যে কাউকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আইনগত পথ বেছে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিচারাধীন বিষয়ে কারও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় এবং আদালতের সিদ্ধান্তের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত আদালতই দেবেন।

এদিকে মামলার বিষয়ে জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী আবু বকর জানান, এখনো তারা আদালতের কোনো নোটিশ পাননি। নোটিশ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে চট্টগ্রাম অঞ্চলের একটি ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মুফতি আমির হামজা। সম্প্রতি সেই বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের পর গত ১৭ জানুয়ারি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

বিষয় : মামলা ছাত্রদল আমির হামজা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


এবার আমির হামজার বিরুদ্ধে মামলা করলেন ছাত্রদল নেতা

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া সদর-৩ আসনের ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী শিহাব শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মানহানি মামলাটি করেন। রোববার (১৮ জানুয়ারি) আদালত মামলাটি গ্রহণ করেন এবং আগামী ১ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য করেন।মামলার বাদী সোলাইমান চৌধুরী শিহাব গণমাধ্যমকে জানান, একজন সচেতন নাগরিক হিসেবেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। মামলায় আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ব্যক্তিগত আক্রোশ কিংবা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলা করা হয়নি। প্রকাশ্যে কাউকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার স্বার্থেই আইনগত পথ বেছে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, বিচারাধীন বিষয়ে কারও আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় এবং আদালতের সিদ্ধান্তের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, আদালত মামলাটি গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত আদালতই দেবেন।এদিকে মামলার বিষয়ে জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী আবু বকর জানান, এখনো তারা আদালতের কোনো নোটিশ পাননি। নোটিশ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৩ সালে চট্টগ্রাম অঞ্চলের একটি ওয়াজ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মুফতি আমির হামজা। সম্প্রতি সেই বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের পর গত ১৭ জানুয়ারি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত