সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

'দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত' জাইমা রহমান

'দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত' জাইমা রহমান
নিজের প্রথম বক্তব্যে যা বললেন ব্যারিস্টার জাইমা রহমান

দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা সমাজের প্রতিটি মানুষের মধ্যেই থাকা প্রয়োজন, বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। “জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাইমা রহমান বলেন, সমাজে আমরা সবাই একরকম নই। আমাদের চিন্তা-ভাবনা, আদর্শ ও অভিজ্ঞতার মধ্যে ভিন্নতা রয়েছে। তবুও আমরা এক জায়গায় বসে আলোচনা করছি, একে অন্যের কথা শুনছি, কারণ আমাদের সবার লক্ষ্য একটাই, দেশের কল্যাণ। এই মতের ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলার সুযোগ তৈরি হওয়াই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।

তিনি আরও বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে এটিই তার প্রথম বক্তব্য এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি বিশেষ এক অনুভূতি কাজ করছে বলে জানান। নিজেকে সব প্রশ্নের উত্তর জানা বা সব সমস্যার সমাধানকারী হিসেবে তিনি দেখেন না উল্লেখ করে জাইমা রহমান বলেন, তবুও প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা রাখা। তিনি বলেন, আজকের এই উপস্থিতি মূলত শেখার, শোনার এবং সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ থেকেই।

নারীদের ভূমিকা প্রসঙ্গে জাইমা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেককে পিছনে রেখে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে খুব বেশি দূর এগোতে পারবে না। উন্নয়নের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করা জরুরি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অর্থায়নের সুযোগ না পাওয়া। বিশেষ করে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা সহজে ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়েন। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যারা আসবেন, তাদের এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নারীরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন।

আলোচনায় সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ বলেন, নারীদের কেবল জনসংখ্যার অংশ হিসেবে না দেখে মানবসম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। নারীদের মধ্যে যে লুকিয়ে থাকা সম্ভাবনা রয়েছে, সেটিকে সামনে নিয়ে আসাই এখন সময়ের দাবি।

বিষয় : বিএনপি তারেক রহমান ব্যারিস্টার জাইমা রহমান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


'দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার থাকা উচিত' জাইমা রহমান

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image
দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আন্তরিকতা সমাজের প্রতিটি মানুষের মধ্যেই থাকা প্রয়োজন, বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। “জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ফোরাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।জাইমা রহমান বলেন, সমাজে আমরা সবাই একরকম নই। আমাদের চিন্তা-ভাবনা, আদর্শ ও অভিজ্ঞতার মধ্যে ভিন্নতা রয়েছে। তবুও আমরা এক জায়গায় বসে আলোচনা করছি, একে অন্যের কথা শুনছি, কারণ আমাদের সবার লক্ষ্য একটাই, দেশের কল্যাণ। এই মতের ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলার সুযোগ তৈরি হওয়াই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।তিনি আরও বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে এটিই তার প্রথম বক্তব্য এবং এই জায়গায় দাঁড়িয়ে তিনি বিশেষ এক অনুভূতি কাজ করছে বলে জানান। নিজেকে সব প্রশ্নের উত্তর জানা বা সব সমস্যার সমাধানকারী হিসেবে তিনি দেখেন না উল্লেখ করে জাইমা রহমান বলেন, তবুও প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা রাখা। তিনি বলেন, আজকের এই উপস্থিতি মূলত শেখার, শোনার এবং সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ থেকেই।নারীদের ভূমিকা প্রসঙ্গে জাইমা রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেককে পিছনে রেখে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে খুব বেশি দূর এগোতে পারবে না। উন্নয়নের মূল স্রোতে নারীদের সম্পৃক্ত করা জরুরি।অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, নারীদের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো অর্থায়নের সুযোগ না পাওয়া। বিশেষ করে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা সহজে ঋণ পেতে নানা জটিলতার মুখে পড়েন। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যারা আসবেন, তাদের এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর নারীরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আলোচনায় সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ বলেন, নারীদের কেবল জনসংখ্যার অংশ হিসেবে না দেখে মানবসম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। নারীদের মধ্যে যে লুকিয়ে থাকা সম্ভাবনা রয়েছে, সেটিকে সামনে নিয়ে আসাই এখন সময়ের দাবি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত