সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

তারেক রহমানকে জুলাইয়ের আন্দোলনে উড়ানো সেই পতাকা উপহার দিলেন মুত্তাকিন

তারেক রহমানকে জুলাইয়ের আন্দোলনে উড়ানো সেই পতাকা উপহার দিলেন মুত্তাকিন
তারেক রহমানকে জুলাইয়ে উড়ানো সেই পতাকা উপহার দিলেন ছাত্রদলকর্মী মুত্তাকিন

জুলাই মাসের ছাত্র–জনতার আন্দোলনে আলোচিত একটি মুহূর্তের স্মারক হিসেবে ব্যবহৃত জাতীয় পতাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছেন ছাত্রদলকর্মী মুত্তাকিন।

মুত্তাকিন আন্দোলনের সময় গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদের প্রতীকী দৃশ্য সৃষ্টি করেন। ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনের সময় ব্যবহৃত সেই জাতীয় পতাকাটিই এবার তারেক রহমানকে উপহার দেওয়া হলো।

শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মুত্তাকিন আনুষ্ঠানিকভাবে পতাকাটি হস্তান্তর করেন। এ সময় তারেক রহমান মুত্তাকিনকে ধন্যবাদ জানান এবং আন্দোলনে ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন।

পতাকা হস্তান্তরের সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।

বিষয় : তারেক রহমান জাতীয় পতাকা ছাত্র–জনতার আন্দোলন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


তারেক রহমানকে জুলাইয়ের আন্দোলনে উড়ানো সেই পতাকা উপহার দিলেন মুত্তাকিন

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image
জুলাই মাসের ছাত্র–জনতার আন্দোলনে আলোচিত একটি মুহূর্তের স্মারক হিসেবে ব্যবহৃত জাতীয় পতাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছেন ছাত্রদলকর্মী মুত্তাকিন। মুত্তাকিন আন্দোলনের সময় গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে প্রতিবাদের প্রতীকী দৃশ্য সৃষ্টি করেন। ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনের সময় ব্যবহৃত সেই জাতীয় পতাকাটিই এবার তারেক রহমানকে উপহার দেওয়া হলো।শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মুত্তাকিন আনুষ্ঠানিকভাবে পতাকাটি হস্তান্তর করেন। এ সময় তারেক রহমান মুত্তাকিনকে ধন্যবাদ জানান এবং আন্দোলনে ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন। পতাকা হস্তান্তরের সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত