সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

জাতীয় নির্বাচনের ঘিরে লক্ষ্মীপুরে অবহিতকরণ মত বিনিময় সভা

জাতীয় নির্বাচনের ঘিরে লক্ষ্মীপুরে অবহিতকরণ মত বিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আজ) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসান। এতে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, ভোটাধিকার সম্পূর্ণভাবে জনগণের। কোনোভাবেই ভোটারদের ভয়ভীতি, চাপ কিংবা প্রভাবের মাধ্যমে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।” তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ভোটারদের সঙ্গে শালীন আচরণ বজায় রেখে কথা বলতে হবে এবং আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।

ডিসি আরও বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় 

.সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো প্রকার সহিংসতা, উসকানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় উপস্থিত বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


জাতীয় নির্বাচনের ঘিরে লক্ষ্মীপুরে অবহিতকরণ মত বিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আজ) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসান। এতে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা অংশগ্রহণ করেন।সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, ভোটাধিকার সম্পূর্ণভাবে জনগণের। কোনোভাবেই ভোটারদের ভয়ভীতি, চাপ কিংবা প্রভাবের মাধ্যমে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না।” তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, ভোটারদের সঙ্গে শালীন আচরণ বজায় রেখে কথা বলতে হবে এবং আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।ডিসি আরও বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় .সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো প্রকার সহিংসতা, উসকানি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।সভায় উপস্থিত বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মতামত তুলে ধরেন এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত