মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এমপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। জনসংযোগ চলাকালীন পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। আঘাত পাওয়ার পরও তিনি প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানিয়েছেন, দ্রুতগতিতে চালানো অটোরিকশাটির চালক ছিল যুবক। সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি মাসউদের শরীরে সামান্য লেগে যাওয়ায় তিনি পায়ে আঘাত পান। তার এক্স-রে করা হয়েছে এবং সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতের কারণে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তিনি দু-একদিন বিশ্রামে (বেড রেস্টে) থাকবেন বলে জানা গেছে।

আব্দুল হান্নান মাসউদ ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, অসাবধাণতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটেছে এবং এতে কারও কোনো দোষ নেই। তিনি নিশ্চিত করেছেন, এটি কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে আবার নির্বাচনি প্রচারে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬


এনসিপি নেতা হান্নান মাসউদ আহত

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এমপি প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন।রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। জনসংযোগ চলাকালীন পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। আঘাত পাওয়ার পরও তিনি প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানিয়েছেন, দ্রুতগতিতে চালানো অটোরিকশাটির চালক ছিল যুবক। সাধারণ মানুষের সঙ্গে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি মাসউদের শরীরে সামান্য লেগে যাওয়ায় তিনি পায়ে আঘাত পান। তার এক্স-রে করা হয়েছে এবং সেখানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে আঘাতের কারণে পা কিছুটা ফুলে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তিনি দু-একদিন বিশ্রামে (বেড রেস্টে) থাকবেন বলে জানা গেছে।আব্দুল হান্নান মাসউদ ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, অসাবধাণতাবশত অল্প বয়সী চালকের দ্বারা ঘটনাটি ঘটেছে এবং এতে কারও কোনো দোষ নেই। তিনি নিশ্চিত করেছেন, এটি কোনো নাশকতা বা ষড়যন্ত্রমূলক ঘটনা নয়। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে আবার নির্বাচনি প্রচারে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত