সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম

চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম
চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মাহাবুব আলম, যিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং সহ-শিক্ষা সম্পাদক। তিনি নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তরুণ ও উদীয়মান রাজনীতিবিদ মাহবুব আলম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

এ ছাড়া তিনি ইয়েস গ্রুপ-টিআইবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম লিডার এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 

দেশে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। 

রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা মাহবুব আলম সম্প্রতি ‘এনসিপির যাত্রা’ শিরোনামে একটি বই লিখেছেন। এছাড়া, তিনি দেশি ও বিদেশি পত্রিকা ও জার্নালে অনেক লেখা প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি আন্তর্জাতিক জিটি২০ সম্মেলন-২০২৩ এ অংশগ্রহণ করেন।

বিষয় : জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মাহাবুব আলম চাঁদপুর-৫ হাজিগঞ্জ-শাহারাস্তি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


চাঁদপুর-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মাহবুব আলম

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মাহাবুব আলম, যিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং সহ-শিক্ষা সম্পাদক। তিনি নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।তরুণ ও উদীয়মান রাজনীতিবিদ মাহবুব আলম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।এ ছাড়া তিনি ইয়েস গ্রুপ-টিআইবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম লিডার এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দেশে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা মাহবুব আলম সম্প্রতি ‘এনসিপির যাত্রা’ শিরোনামে একটি বই লিখেছেন। এছাড়া, তিনি দেশি ও বিদেশি পত্রিকা ও জার্নালে অনেক লেখা প্রকাশ করেছেন।বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি আন্তর্জাতিক জিটি২০ সম্মেলন-২০২৩ এ অংশগ্রহণ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত