মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

'তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন'

'তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে এসে মানুষের জন্য এবং রাজনীতির জন্য নতুন দিশা দেখাবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমান নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে। এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার অবিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে এত কখনও দোয়া আয়োজন হতে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা হোক তিনি ফিরে আসুক।

এছাড়াও মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় পৌঁছানো।

বিষয় : মির্জা আব্বাস

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬


'তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন'

প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

featured Image
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরে এসে মানুষের জন্য এবং রাজনীতির জন্য নতুন দিশা দেখাবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারেক রহমান নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন।বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে। এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার অবিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে এত কখনও দোয়া আয়োজন হতে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা হোক তিনি ফিরে আসুক।এছাড়াও মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় পৌঁছানো।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত