মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

জামায়াতও আ. লীগের মতো একটি অসভ্য দল: মির্জা আব্বাস

জামায়াতও আ. লীগের মতো একটি অসভ্য দল: মির্জা আব্বাস

জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারা ইসলামের প্রতি বিশ্বাসী নয় এবং বর্তমানে ধর্মকে ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিলো। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিলো, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’

তিনি বলেন, ‘কোনও ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। ধর্ম বিকৃতকারী একটা দল, এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে না, যদিও মুসলমানদের লেবাস আছে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এরা বাসায়-বাসায় যাচ্ছে, মা-বোনদের কাছে গিয়ে পানি চাচ্ছে। এরপর বলছে- জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবেন। না দিলে আপনার ক্ষতি হবে। এ ছাড়াও নানান ধরনের কথা বলছেন। এরা কতো বড় ধান্দাবাজ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে একেবারে বোকা নয়। এভাবে ধোঁকা দেওয়ার যাবে না।’

এ সময় দোয়া চান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য।

বিষয় : মির্জা আব্বাস

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬


জামায়াতও আ. লীগের মতো একটি অসভ্য দল: মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image
জামায়াতে ইসলামীকে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, তারা ইসলামের প্রতি বিশ্বাসী নয় এবং বর্তমানে ধর্মকে ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছে।বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।মির্জা আব্বাস বলেন, ‘জামায়াতের জন্য আওয়ামী লীগই ভালো ছিলো। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের বিরুদ্ধে ছিলো, তারাই এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। এসব করে দেশের মানুষকে বোকা বানানো যাবে না।’তিনি বলেন, ‘কোনও ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্রের দল, এরাও একটি অসভ্য দল। ধর্ম বিকৃতকারী একটা দল, এরা মওদুদীবাদে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। এরা মুসলমান ধর্মে বিশ্বাস করে না, যদিও মুসলমানদের লেবাস আছে। এদের হাত থেকে বেঁচে থাকবেন। এরা বাসায়-বাসায় যাচ্ছে, মা-বোনদের কাছে গিয়ে পানি চাচ্ছে। এরপর বলছে- জামায়াতকে ভোট দিলে বেহেশতে যাবেন। না দিলে আপনার ক্ষতি হবে। এ ছাড়াও নানান ধরনের কথা বলছেন। এরা কতো বড় ধান্দাবাজ।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক শিক্ষিত নয়, তবে একেবারে বোকা নয়। এভাবে ধোঁকা দেওয়ার যাবে না।’ এ সময় দোয়া চান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত