মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
ছবি সংগৃহীত

নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী ৯ জানুয়ারি। আজ আনুষ্ঠানিকভাবে নারী আইপিএল শুরুর সময় ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। ১০ জানুয়ারি ইউপি ওয়ারিয়র্জ এবং গুজরাট জায়ান্টস মাঠে নামবে।

৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। এর পর ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়োদায় হবে দ্বিতীয় পর্ব।

লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ হবে। সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে আসরে। ৩ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। এবারের প্রতিযোগিতায় ১৯৪ জন ভারতীয়সহ মোট ২৭৭ জন ক্রিকেটারকে দেখা যাবে।

এবারের নারী আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। গত ২৭ নভেম্বর দিল্লিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের তিন ক্রিকেটার রাবেয়া খান, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার নাম দিয়েছিলেন। তাদের মধ্যে রাবেয়া ও মারুফাকে নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আর স্বর্ণার নামই ডাকা হয়নি।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬


আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image
নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) এবারের আসর শুরু হতে যাচ্ছে আগামী ৯ জানুয়ারি। আজ আনুষ্ঠানিকভাবে নারী আইপিএল শুরুর সময় ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।ডব্লিউপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। ১০ জানুয়ারি ইউপি ওয়ারিয়র্জ এবং গুজরাট জায়ান্টস মাঠে নামবে।৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে হবে প্রতিযোগিতার প্রথম পর্ব। এর পর ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়োদায় হবে দ্বিতীয় পর্ব।লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ হবে। সব মিলিয়ে ২২টি ম্যাচ হবে আসরে। ৩ ফেব্রুয়ারি হবে এলিমিনেটর। ফাইনাল হবে ৫ ফেব্রুয়ারি। এবারের প্রতিযোগিতায় ১৯৪ জন ভারতীয়সহ মোট ২৭৭ জন ক্রিকেটারকে দেখা যাবে।এবারের নারী আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। গত ২৭ নভেম্বর দিল্লিতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাংলাদেশের তিন ক্রিকেটার রাবেয়া খান, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার নাম দিয়েছিলেন। তাদের মধ্যে রাবেয়া ও মারুফাকে নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। আর স্বর্ণার নামই ডাকা হয়নি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত