সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

দলের মুখপাত্র ‎ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই।

তিনি আরও জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুর। সময় লাগতে পারে ৪ থেকে ৬ সপ্তাহ।

তিনি বলেন, নূরের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে তিনি বাসায় ফিরেছেন।

বিষয় : নুরুল হক নুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।দলের মুখপাত্র ‎ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই।তিনি আরও জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুর। সময় লাগতে পারে ৪ থেকে ৬ সপ্তাহ।তিনি বলেন, নূরের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে তিনি বাসায় ফিরেছেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত