মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। পাত্রী হিসেবে আছেন বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বাগদান সম্পন্ন হয়।

পরিবারের সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে কাজ করছেন। এছাড়া, তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি সময় অবস্থান করবেন। এ সময়ে তিনি পবিত্র ওমরা পালনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

এ বিষয়ে গণমাধ্যমকে হান্নান মাসউদ বলেন, সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহর ঘর কাবা শরীফ ও প্রিয় নবীজি (স.) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছি। পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের খোঁজখবর নেবো এবং এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখাকে সুসংগঠিত করতে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় হবে।


বিষয় : হান্নান মাসউদ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬


বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন। পাত্রী হিসেবে আছেন বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বাগদান সম্পন্ন হয়।পরিবারের সূত্রে জানা গেছে, পাত্রী শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। বর্তমানে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) হিসেবে কাজ করছেন। এছাড়া, তিনি সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।অন্যদিকে, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সন্তান হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি এক সপ্তাহের বেশি সময় অবস্থান করবেন। এ সময়ে তিনি পবিত্র ওমরা পালনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।এ বিষয়ে গণমাধ্যমকে হান্নান মাসউদ বলেন, সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহর ঘর কাবা শরীফ ও প্রিয় নবীজি (স.) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছি। পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের খোঁজখবর নেবো এবং এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখাকে সুসংগঠিত করতে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় হবে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত