মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত: হান্নান মাসউদ

শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত:  হান্নান মাসউদ

বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রতি নজর না দিয়ে শুধুমাত্র নির্বাচনের দিকে মনোনিবেশ করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন ও সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন।

হান্নান মাসউদ বলেন, অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে। আমলাদের ওপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়।

অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির নেতা। দাবি করেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনও ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে। এসময় শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

বিষয় : এনসিপি হান্নান মাসউদ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬


শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত: হান্নান মাসউদ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৫

featured Image
বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রতি নজর না দিয়ে শুধুমাত্র নির্বাচনের দিকে মনোনিবেশ করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন ও সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন।হান্নান মাসউদ বলেন, অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে। আমলাদের ওপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়।অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির নেতা। দাবি করেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনও ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে। এসময় শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত