মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

বিষয় : প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক রাজনৈতিক দল জরুরি বৈঠক

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬


রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৫

featured Image
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে উপস্থিত রয়েছেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত