বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে, যেখানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবার মাত্র দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হলো, যা বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

বিষয় : এসএসসি শিক্ষা বোর্ড

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬


এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৫

featured Image
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে, যেখানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ।বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবার মাত্র দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হলো, যা বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত