বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ’র কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপরজন কেএনএ সদস্য বলে জানা গেছে।
বুধবার (৩ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযান এখনও চলছে। অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
বিষয় : সেনাবাহিনী

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে