সোমবার, ০২ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ইহুদিবাদী শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতে হবে: খামেনি

ইহুদিবাদী শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতে হবে: খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালায়, তখন তিনি সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে প্রথমবারের মতো আলোচনা করেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে খামেনি বলেন, ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা নিউজের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইস্পাহান প্রদেশের নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেশারাকির বরাত দিয়ে ইসনার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, একটি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। সেই সময় সেখানে ইসরায়েলের ড্রোন হামলা ঘটে।

ফেশারাকির বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা এক স্বজন নিহত হয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে, ড্রোনের আঘাতে অ্যাম্বুলেন্সটি পথ থেকে সরে যায় এবং পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।


বিষয় : আয়াতুল্লাহ আলী খামেনি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০২ মার্চ ২০২৬


ইহুদিবাদী শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতে হবে: খামেনি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৫

featured Image
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র যখন ইরানে হামলা চালায়, তখন তিনি সামাজিক মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে প্রথমবারের মতো আলোচনা করেন।সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে খামেনি বলেন, ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।এদিকে ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা নিউজের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইস্পাহান প্রদেশের নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেশারাকির বরাত দিয়ে ইসনার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, একটি অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। সেই সময় সেখানে ইসরায়েলের ড্রোন হামলা ঘটে।ফেশারাকির বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা এক স্বজন নিহত হয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে, ড্রোনের আঘাতে অ্যাম্বুলেন্সটি পথ থেকে সরে যায় এবং পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত