বুধবার, ১১ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ঈদযাত্রায় ৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ঈদযাত্রায় ৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ছবি: সংগৃহীত

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।


ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রায় ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি আজ শুরু হচ্ছে। 


যাত্রীদের সুবিধার জন্য সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সোমবার (২৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।


এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে রেলওয়ের পরিকল্পনা থেকে এই তথ্য জানা গেছে।


কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে। 


রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের জন্য ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। এই সময়ে কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।


প্রতিটি টিকিটপ্রত্যাশী একবারে ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বিষয় : ঈদযাত্রা ট্রেনের টিকিট

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ মার্চ ২০২৬


ঈদযাত্রায় ৫ জুনের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৫

featured Image
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই যাত্রায় ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি আজ শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য সব আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সোমবার (২৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট।এবার ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষে রেলওয়ের পরিকল্পনা থেকে এই তথ্য জানা গেছে।কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হয়েছে ২৫ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের জন্য ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হবে। এই সময়ে কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।প্রতিটি টিকিটপ্রত্যাশী একবারে ৪টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত