শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে

আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে
ছবি: সংগৃহীত

আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনের সময় মারধর ও হত্যাচেষ্টার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের আদেশে স্থগিত থাকবে। একইসঙ্গে, আদালত তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।


সোমবার (১৯ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।


আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।


গত ২৯ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।


একইসঙ্গে, আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠানো হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশটি দিয়েছেন।


তার আগে গত ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট।


বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।


জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।


আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তিনজন পালিয়ে যাওয়ায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়।

বিষয় : আওয়ামীপন্থি আইনজীবী

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬


আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকবে

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৫

featured Image
আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনের সময় মারধর ও হত্যাচেষ্টার মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগের আদেশে স্থগিত থাকবে। একইসঙ্গে, আদালত তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। সোমবার (১৯ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। গত ২৯ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীর জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।একইসঙ্গে, আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠানো হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশটি দিয়েছেন। তার আগে গত ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তিনজন পালিয়ে যাওয়ায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত