বুধবার, ১১ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

ঈদযাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

ঈদযাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে এবং পরবর্তী দিনের টিকিট আজ থেকে সংগ্রহ করা যাবে। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছেন। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম। তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট।


গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।


তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন এবং সরাসরি কাউন্টারে— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে টিকিট সরবরাহ করবে।


অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।


এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি।


রাকেশ বলেছেন, যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে না, পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া ঠিক করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

বিষয় : ঈদুল আজহা বাসের টিকিট

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১১ মার্চ ২০২৬


ঈদযাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৫

featured Image
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে এবং পরবর্তী দিনের টিকিট আজ থেকে সংগ্রহ করা যাবে। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছেন। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম। তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট। গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন এবং সরাসরি কাউন্টারে— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে টিকিট সরবরাহ করবে। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাকেশ বলেছেন, যেহেতু সরকার এসি বাসের ভাড়া নির্ধারণ করে না, পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া ঠিক করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত