হঠাৎ করেই যেন থমকে গিয়েছিল ডিজিটাল দুনিয়া! প্রায় আধা ঘণ্টার জন্য ফেসবুকের সার্ভার ডাউন থাকায় অনেকেই নিজেদের ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যান। মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় উৎকণ্ঠা আর হতাশা মিশ্রিত প্রতিক্রিয়া। বারবার পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা, আর 'কী হলো' ভেবে অস্থির হওয়াটা বুঝিয়ে দেয় আমরা কতটা এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। কিন্তু ফেসবুক ছাড়া কি সত্যিই আমাদের জীবন অচল? একদমই নয়!বরং এই অপ্রত্যাশিত বিরতিটাকে একটা দারুণ সুযোগ হিসেবে কাজে লাগানো যায়। চলুন দেখে নিই ফেসবুকের বাইরে কীভাবে নিজেকে আপডেট রাখা যায় আর দারুণভাবে সময় কাটানো যায়।খবরের জন্য সরাসরি নিউজ পোর্টালে ঢুঁ মারাআমরা আজকাল খবরের জন্য পুরোপুরি ফেসবুকের নিউজফিডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু দেশ ও বিদেশের সঠিক খবরটি পেতে সরাসরি বিশ্বস্ত নিউজ পোর্টালগুলোতে ভিজিট করার অভ্যাসটা ফিরিয়ে আনা খুব জরুরি। এতে ভুয়া খবরের বিভ্রান্তি থেকে যেমন বাঁচা যায়, তেমনি অনেক দ্রুত সব খবরের আপডেটও পাওয়া যায়।বইয়ের পাতায় হারিয়ে যাওয়াস্ক্রলিংয়ের বদলে এই সময়টা বই পড়ার জন্য দারুণ কাজে লাগতে পারে। বুকশেলফ থেকে একটা রোমান্টিক থ্রিলার, প্রিয় কোনো কবিতার বই কিংবা এমনকি ছোটদের মজার কোনো গল্পের বই হাতে তুলে নেওয়া যায়। বইয়ের জগতে একবার ঢুকে গেলে সময় যে কীভাবে কেটে যাবে, তা টেরও পাওয়া যাবে না।প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোস্ক্রিন থেকে চোখ সরিয়ে একটু প্রকৃতির দিকে তাকানোর একটা চমৎকার সুযোগ হতে পারে এই সময়টা। বারান্দা বা ছাদের গাছগুলোর একটু যত্ন নেওয়া, গাছের পাতাগুলো একটু খুঁটিয়ে দেখা বা নতুন একটা চারা গাছ লাগানোর কাজে সময় দেওয়া যায়। উদ্ভিদের সাথে কাটানো এই সামান্য সময়টুকুও দারুণ মানসিক প্রশান্তি এনে দেয়। অথবা রাতের আকাশে চাঁদের স্নিগ্ধ আলোয় মুগ্ধ চোখে তাকিয়ে থাকায় মানা কোথায়!নতুন প্রযুক্তি বা স্কিল শেখাঅলস সময়টাতে নিজেকে একটু ঝালিয়ে নেওয়া যায়। নতুন কোনো এআই টুলস নিয়ে ঘাঁটাঘাঁটি করা, এআই দিয়ে প্রেজেন্টেশন তৈরির কৌশল শেখা অথবা নিজের প্রফেশনাল স্কিল বাড়ানোর জন্য নতুন কিছু জানার চেষ্টা করা যেতে পারে। এতে সময়টাও কাজে লাগে, আবার নিজেরও উন্নতি হয়।আশেপাশের মানুষদের সময় দেওয়াভার্চুয়াল জগতের বাইরেও আমাদের একটা সুন্দর জগৎ আছে। পরিবারের মানুষদের সাথে বসে চা খাওয়া, গল্প করা বা অনেকদিন কথা হয় না এমন কোনো বন্ধুকে সরাসরি ফোন করে আড্ডা দেওয়া যায়।ফেসবুক আমাদের জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন নয়। মাঝে মাঝে এমন ছোট্ট একটা ব্রেক আমাদের মনে করিয়ে দেয় যে, স্ক্রিনের বাইরের দুনিয়াটাও কিন্তু বেশ দারুণ! শুধুমাত্র সার্ভার ডাউনে নয় বরং রুটিন থেকে স্ক্রলিং টাইম কমিয়ে এই কাজগুলোর নিয়মিত চর্চা আপনার সুন্দর সময় হতে পারে।