সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণ প্ল্যাটফর্ম সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান পেয়েছেন তিনি।সোশ্যাল ব্লেডের তথ্যানুসারে, ‘Top 100 Facebook Creators by Social’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৩তম। ফেসবুকে তাকে ঘিরে প্রকাশিত পোস্ট, আলোচনা ও কনটেন্টের পরিমাণের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ করা হয়েছে।এই সূচকে তারেক রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও এগিয়ে রয়েছেন। একই তালিকায় ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ৬৭ নম্বরে।সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে কেবলমাত্র যারা নিজেরা কনটেন্ট প্রকাশ করেন, তাদেরই বোঝানো হয়নি। বরং যেসব ব্যক্তি বা ব্যক্তিত্বকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বাধিক পোস্ট, আলোচনা, সংবাদ ও ব্যবহারকারী-নির্মিত কনটেন্ট তৈরি হয় তাদেরকেও এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্লেষকদের মতে, এই তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে তারেক রহমান এখন বিশ্বব্যাপী আলোচিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামকে কেন্দ্র করে বাড়তে থাকা আলোচনার প্রতিফলন হিসেবেই এই অর্জনকে দেখছেন তারা।