দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুজব ও নাশকতা প্রতিরোধে সরকারকে জনগণের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
রোববার (২৯ নভেম্বর) বিকাল ৩ টায় হাইমচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মানিক বলেন, চরাঞ্চলে সন্ত্রাসী ও মাদকের কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। কোষ্ট-গার্ড কে প্রতিদিন নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। পাশাপাশি যাতে ড্রোন দিয়েও নজরদারি করা হয়।
তিনি আরো বলেন,সরকারি স্থাপনা গুলোতে নিরাপত্তা টহল জোরদার করতে হবে। বিশেষ করে হাইমচর সাব-পল্লী বিদ্যুৎ,ফায়ার সার্ভিস, হাসপাতাল গুলোতে নিরাপত্তা জোরদার করার তাগিদ দেন।এবং যেসব স্থাপনা গুলোতে সিসি ক্যামেরা নেই সেসব স্থাপনা গুলোতে যাতে দ্রুত সময়ে সিসি ক্যামেরায় স্থাপন করা হয় সে বিষয়ে তিনি বলেন।এবং সকল প্রকার নাশকতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার জন্য বলেন।
তিনি হুশিয়ারি করে বলেন,
হাইমচরে সামান্য ক্ষয়ক্ষতি হলে আপনাদের ঘুম হারাম করে দিব
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের অপতৎপরতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসগুলোতে গ্রাম পুলিশের টহল জোরদার করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে সড়কের পাশে অবস্থিত বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপন এবং বাউন্ডারি দেয়ালে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। সিসি ক্যামেরা থাকলে অপরাধীরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে ভয় পাবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।
এছাড়াও প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সকাল থেকে রাত্র পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে টহল দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। এবং সকল ধরনের অরাজকতা সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন
হাইমচর মডেল মসজিদের প্রায় এক লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ বিষয়ে তিনি বলেন কোনো সরকারি দপ্তরের বিদ্যুৎ বিল বা অন্যান্য পাওনা বকেয়া রাখা যাবে না। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে। আমি যতদিন পর্যন্ত দায়িত্বে থাকবো কোন দপ্তরে কোন বকেয়া থাকবেনা।
জেলেদের চাল বিতরণে অনিয়মের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি বিদেশে কাতারে কাজ করেন, অথচ তার ছেলে এসে জেলে কার্ড ব্যবহার করে চাল নিয়ে যায়—এ ধরনের অনিয়ম আর হতে দেওয়া হবে না। প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করতে হবে এবং সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সার্বিক বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল্লাহ বেপারী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক,হাইমচর থানার ওসি মোঃ শাহ্ আলম, নৌ অফিসার মোঃ শহীদুল্লাহ,কোস্টগার্ডের এর অফিসার এম নুরুজ্জামান,ফায়ার সার্ভিসের অফিসার মোঃ ইউসুফ এবং হাইমচর সাব পল্লী বিদ্যুতের অফিসার মোঃ নাসিম উজ জামান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মাহমুদুন্নবী,উপজেলা কৃষি অফিসার শাকিল খান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।