ডেস্ক নিউজ ||
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (সোমবার) দুপুর ০১:৪০ ঘটিকায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন।স্পীকারের সফরসঙ্গী হয়েছেন নাসের রহমান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং নিলোফার চৌধুরী, এমপি।উল্লেখ্য, সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পীকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফিরে আসবেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত