কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবু জাফর খান আর নেই। শনিবার দিবাগত রাত ২টার দিকে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের খান সড়কস্থ নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাড়া-প্রতিবেশীরা শেষবারের মতো তাঁকে দেখতে বাসভবনে ছুটে আসেন। পরে চাঁদপুর শহরের মিশন রোড শাহী জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তাঁর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।আবু জাফর খান ব্যক্তিগত জীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন চাঁদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। আশির দশকে তিনি চাঁদপুর শহরে আসেন। তাঁর পৈতৃক নিবাস ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হাঁসা খানবাড়ি।তিনি চাঁদপুর পৌরসভার একজন প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবেও পরিচিত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ছিল।পারিবারিক জীবনে তিনি ছিলেন এক ছেলে ও এক মেয়ের জনক। ২০২২ সালে তাঁর একমাত্র ছেলে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ইমরান খান দিপু মৃত্যুবরণ করেন। কোভিডে আক্রান্ত হয়ে প্রায় এক বছর কোমায় থাকার পর তাঁর মৃত্যু হয়। একমাত্র মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।মরহুম আবু জাফর খানের পিতা আব্দুল কাদির খানের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত