প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ ||
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে আগামী সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সরকারের সংলাপ কার্যক্রম শুরু হতে পারে।বৈঠকের সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে নাশকতা প্রতিরোধ এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করাই এই আলোচনার মূল লক্ষ্য।এর আগে, গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া হয়।সম্প্রতি দেশজুড়ে অগ্নিসংযোগ ও হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। এসব ঘটনার মধ্যে থানায় আগুন দেওয়া এবং একাধিক সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।এদিকে, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সম্প্রতি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব হামলা ও নাশকতার ঘটনায় বিএনপির একাধিক নেতাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত