ডেস্ক নিউজ ||
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও মন্তব্যের পাশাপাশি অনলাইনে তাকে ঘিরে সমালোচনারও জবাব দিচ্ছেন তিনি। এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির বিরোধীদের সমালোচনা করে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এই নেত্রী।শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘অন্ধ আওয়ামী লীগ যেমন কুৎসিত বিকৃত ছিল, অন্ধ আওয়ামী বিরোধীরাও তাই।’এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই ফেসবুক পেজে আরেকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘মুরগি হাল চাষ করতে না পারলেই রুমিন ফারহানা আওয়ামী লীগ করে।’তার এসব মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পোস্টগুলোতে নেটিজেনদের একাংশ সমর্থন জানালেও অনেকে ভিন্নমত প্রকাশ করেন। ফলে তার বক্তব্য ঘিরে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় সংলাপ আয়োজনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগকে আলোচনার বাইরে রেখে সংলাপ করা সম্ভব হলেও সেটিকে প্রকৃত অর্থে জাতীয় সংলাপ বলা যাবে না।তার মতে, দেশের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক। তিনি দাবি করেন, প্রায় ৪০ শতাংশ মানুষ দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং শেখ হাসিনা দেশ ছাড়ার সময় বিভিন্ন জরিপে আওয়ামী লীগের সমর্থন প্রায় ২৫ শতাংশ ছিল। এত বড় জনগোষ্ঠীকে আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপ আয়োজন করলে তা সর্বজনীন হবে না বলে মনে করেন তিনি।আলোচনায় আওয়ামী লীগকে সংলাপে অংশ নেওয়ার আগে অপরাধ স্বীকার বা অনুশোচনা করতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, প্রথমে দলটিকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রসঙ্গে নিজের মত তুলে ধরে তিনি বলেন, দলটি ক্ষমা চাইবে কি না, তা তার জানা নেই। তবে তিনি আওয়ামী লীগের অবস্থানে থাকলে ক্ষমা চাইতেন না। তার বক্তব্য অনুযায়ী, নিজেদের শাসনব্যবস্থার তুলনায় অন্য কেউ ভালো শাসন প্রতিষ্ঠা করতে পারলে তবেই ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনায় নিতেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত