ডেস্ক নিউজ ||
ঢাকায় আয়োজিত ২য় (BEELIA) আন্তর্জাতিক এলিভেটর এক্সপো ২০২৬-এ ইউনিকর্ন গ্রুপের স্টল পরিদর্শন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে তিনি প্রতিষ্ঠানটির স্টলে আসেন।স্টলে পৌঁছালে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মো. মাসরুর রহমান পিয়াল, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ রাজ, উপব্যবস্থাপনা পরিচালক আহসান হাবিব ফাহিম এবং প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালকরা। স্টল পরিদর্শনের জন্য প্রতিমন্ত্রীকে ইউনিকর্ন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।বাংলাদেশ এলিভেটর, এসকেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (BEELIA) আয়োজিত আন্তর্জাতিক মানের এই প্রদর্শনী চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। মেলায় বিদেশি সরবরাহকারী, অতিথি ও আন্তর্জাতিক ক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতা এবং লিফট ও এসকেলেটর খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।প্রদর্শনীতে ইউনিকর্ন গ্রুপের অংশগ্রহণের ফলে দেশি-বিদেশি সরবরাহকারী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দর্শনার্থীরা প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে লিফট ও এসকেলেটর সরবরাহ, স্থাপন এবং বিক্রয়োত্তর সেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছেন।প্রদর্শনী চলাকালে দেশি-বিদেশি অতিথি, সরবরাহকারী, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও সম্ভাব্য ক্রেতাদের নিজেদের স্টল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে ইউনিকর্ন গ্রুপ।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত