প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ সাধারণ সম্পাদক বাহার
কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহারকে মনোনীত করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দিয়েছেন।এদিকে, আগামী ৩০ দিনের মধ্যে চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চাঁদপুর জেলা যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।জেলা যুবদলের কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর তাৎক্ষণিক চাঁদপুর শহরে আনন্দ মিছিল বের করে নেতা কর্মীরা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত