প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল শুরু, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি
ডেস্ক নিউজ ||
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে কয়েক ঘণ্টা ধরে জারি থাকা উড়োজাহাজের উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দেশটির আকাশসীমায় আবারও বিমান চলাচল শুরু হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বিমান চলাচলে এই বিঘ্নের পেছনে কোনো সাইবার হামলা কিংবা মাইক্রোসফটের প্রযুক্তিগত বিপর্যয়ের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, দেশটির আকাশসীমা আবারও উন্মুক্ত করা হয়েছে। তবে বিমান চলাচলের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন হবে। তিনি এ পরিস্থিতির জন্য দেশটির পুরোনো বিমান নিয়ন্ত্রণ প্রযুক্তি ও সরঞ্জামের সীমাবদ্ধতাকে দায়ী করেন।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে মাইক্রোসফটের সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ের সঙ্গেও বিমান চলাচলে সৃষ্ট এই বিঘ্নের কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত