প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ ||
৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।এর আগে সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, তুরস্কের আনাতোলিয়ায় আয়োজিত জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরবেন।সফরকালে কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এসব বৈঠকের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত