প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নিলেন মাহবুবের রহমান শামীম
মামুন রাফী , স্টাফ রিপোর্টার ||
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত এক জেলে পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।শনিবার (৭ নভেম্বর) সকালে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া গ্রামে নিহত জেলের বাড়িতে গিয়ে তিনি এ আশ্বাস দেন।এ সময় তিনি নিহত জেলে মিরাজ উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের নগদ অথ সহায়তা ও পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।গত ২৬ অক্টোবর চট্টগ্রাম থেকে ফেরার পথে কার্গো জাহাজের ধাক্কায় কর্নফুলি নদীতে ডুবে যায় একটি মাছ ধরার ট্রলার। পরে চট্টগ্রামের কর্ণফুলি নদীর আকমল আলী ঘাটের কাছ থেকে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত দুই জেলে হলেন- নোয়াখালী হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তপার ছেলে মিরাজ উদ্দিন (৩২) ও একই উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত