কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস এম সোহেলের বাবা মরহুম সফিকুর রহমান তাইনীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা পরিবারের উদ্যোগে পুরাণবাজার কবরস্থান মসজিদ, পুরাণবাজার পুরাতন ফায়ার সার্ভিস জামে মসজিদ এবং পুরাণবাজার ব্রিজের গোড়ায় অবস্থিত ইসলামিয়া জামে মসজিদে পৃথকভাবে এ দোয়ার আয়োজন করা হয়।পুরাণবাজার কবরস্থান মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু তাহের তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন ইকরাম, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন পাটওয়ারী, বর্তমান কমিটির সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সাবেক কোষাধ্যক্ষ কে এম সালাহ উদ্দিন, সদস্য রায়হান তালুকদার বাবু, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সুমন গাজীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময় মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে সাংবাদিক এস এম সোহেল, মেজো ছেলে মো. হোসেন ইসলাম, ছোট ছেলে মো. শরীফ তাইনী এবং মেয়ের জামাতা হাবিবুর রহমান বেপারী।উল্লেখ্য, মরহুম সফিকুর রহমান তাইনী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ২ নভেম্বর রাত ৯টায় চাঁদপুর শহরের পুরাণবাজার মমিনবাগ এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুম সফিকুর রহমান তাইনী পৌর ২নং ওয়ার্ড বিএনপির দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পুরাণবাজার পুরাতন ফায়ার সার্ভিস জামে মসজিদের দীর্ঘদিন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পুরাণবাজার পৌর কবরস্থান প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অন্যতম উদ্যোক্তা ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত