মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
চাঁদপুর জেলার হাইমচর সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। এ বছর কলেজটির পাসের হার মাত্র ৩৪.০৪ শতাংশ। মোট ৪২৩ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৪৪ জন। অকৃতকার্য হয়েছেন ২৭৯ জন। জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন শিক্ষার্থী।কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, হাইমচর সরকারি কলেজ থেকে এ বছর মোট ৪৪০ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪২৩ জন। অর্থাৎ ১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই অকৃতকার্য হওয়ায় কলেজটির সামগ্রিক ফলাফলে বড় ধরনের ঘাটতি স্পষ্ট হয়েছে।বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৪ জন এবং অকৃতকার্য হয়েছেন ৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।মানবিক বিভাগে ২৩০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৮ জন, অকৃতকার্য হয়েছেন ১৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ৮৮ জনের মধ্যে পাস করেছেন ৪২ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪৬ জন।সামগ্রিকভাবে ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৪৪ জনের উত্তীর্ণ হওয়া এবং জিপিএ-৫ মাত্র দুটিতে সীমাবদ্ধ থাকা কলেজটির শিক্ষার মান নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। তবে ফলাফলের এই বিপর্যয় চিত্রের পেছনে শিক্ষার্থীদের প্রস্তুতি, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিষয়ভিত্তিক দুর্বলতা কিংবা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কোন বিষয়গুলো ঘাটতি রয়েছে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা প্রয়োজন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত