প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
দীর্ঘদিন পর চালু হলো হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা
মোঃ আক্তার হোসেন , উপজেলা প্রতিনিধি ||
দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। এতে স্বস্তি ফিরেছে উপজেলার সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে। জরুরি রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহম্মেদ মানিকের আন্তরিক প্রচেষ্টা এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অ্যাম্বুলেন্স সেবাটি পুনরায় চালু করা হয়েছে।বিষয়টি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।অ্যাম্বুলেন্স সেবাটি পুনরায় চালু হওয়ায় বিশেষ করে মুমূর্ষু রোগী, গর্ভবতী নারী, দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং জরুরি চিকিৎসাপ্রত্যাশীদের হাসপাতালে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্থানীয়দের প্রত্যাশা, এ সেবা নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হবে এবং জরুরি প্রয়োজনে উপজেলার মানুষ যথাসময়ে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন।হাইমচরের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু হওয়াকে একটি গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন সচেতন মহল।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত