ইয়াসির আরাফাত, ক্যাম্পাস প্রতিনিধি ||
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় খাদ্যসংকটে পড়া কুকুর ও বিড়ালকে খাবার দিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য সাখাওয়াত হোসেন জিকু। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে কুকুর ও বিড়ালের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন ও সাদ ইবনে ওয়াহিদ উপস্থিত ছিলেন।সাখাওয়াত হোসেন জিকু বলেন, ‘প্রতিবছরের মতো এবারও অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ছাত্রদলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি, অন্য অসহায় জীবের কষ্ট অনুভব করা এবং নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানোর মধ্যেই মানুষের শ্রেষ্ঠত্ব।’তিনি আরও জানান, ‘ছাত্ররাজনীতি শুধু ক্ষমতা বা অধিকার আদায়ের লড়াই নয়; এর সঙ্গে সমাজসেবা, মানবসেবা এবং সৃষ্টির প্রতিটি জীবের প্রতি দায়িত্ব পালনের বিষয়টিও জড়িত। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ক্যাম্পাসের শিক্ষার্থীসহ সমাজের সচেতন মানুষকে অবলা প্রাণীদের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করবে এটাই প্রত্যাশা।’উল্লেখ্য, গত বছরও তিনি ক্যাম্পাসের অভুক্ত প্রাণীদের খাবার বিতরণ করেছিলেন। ক্যাম্পাস বন্ধের এই সময়ে ধারাবাহিকভাবে এই মানবিক কার্যক্রম চলমান রাখবেন বলেও জানান।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত