প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
প্রাণবন্ত চাঁদপুর স্টেডিয়াম,বাংলাদেশ ফুটবল লীগে জয় পেয়েছে মোহামেডান
কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লীগে ফকিরাপুলের সাথে ১-০ গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এ লীগের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়ং ম্যানস ক্লাব। এ সময় স্টেডিয়াম মাঠের গ্যালারি গুলো ছিল ক্রীড়ামোদী দর্শকদের ভীড় ও প্রাণবন্ত।খেলার শুরু থেকেই ফকিরাপুল মোহামেডান ক্লাবকে কিছুটা আক্রমনে রাখলেও প্রথমার্ধের ১৮ মিনিটের সময় মোহামেডানের অধিনায়ক উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের কর্নার কিক থেকে হেডে গোল করে মোহামেডানের জাহিদুল ইসলাম শান্ত দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।খেলার দ্বিতীয়ার্ধে ফকিরাপুল গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও মোহামেডানের শক্তিশালী রক্ষণভাগের দক্ষতার কারণে বেশ কয়েকটি গোল মিস করে ফকিরাপুলের গাম্বিয়ার ফুটবলার সোলেমান সিলা। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত মোহামেডান জয় নিয়েই মাঠ ছাড়েন।গত ১৮ সেপ্টেম্বর একই দিনে চাঁদপুরসহ দেশের পাঁচটি ভেন্যুতে (বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ) একযোগে এই লীগের সূচনা হয়।শনিবার (৩ অক্টোবর) বিকেলে একই স্থানে আয়োজিত ম্যাচে অংশ নিবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব বনাম আবাহনী ক্রীড়া চক্র।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত