প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ হওয়া কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
মোঃ পায়েল , ক্যাম্পাস প্রতিনিধি ||
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইসের পাশে দক্ষিণ সানন্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।জানা যায়, স্থানীয় আব্দুল কাদের জিলানী নামের এক ব্যক্তি কাজ করতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রসঙ্গত, গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজের পর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে প্রায় ২১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত