কে এম সালাহউদ্দিন , জেলা প্রতিনিধি, চাঁদপুর ||
চাঁদপুর জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব চাঁদপুর জেলা পর্যায়ের সম্পাদক ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।জেলার ৮টি উপজেলার উপজেলা পর্যায়ের বিজয়ী দল ও প্রতিযোগীরা জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কাবাডি, হ্যান্ডবল, সাঁতার ও দাবা—এই চারটি ইভেন্টে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে বিজয়ী দল ও প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করবে।জেলা শিক্ষা অফিসার ও ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, জেলা পর্যায়ে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে অঞ্চল পর্যায়েও চাঁদপুরের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত